জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের জাতীয় বীর হিসেবে স্বীকৃতি, পরিবার ও আন্দোলনকারীদের আইনি সুরক্ষা প্রদান
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এক গুরত্বপূর্ণ ও ঐতিহাসিক ঘোষণা প্রদান করেন। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সকল শহীদকে বাংলাদেশ রাষ্ট্রের পক্ষ থেকে ‘জাতীয় বীর’ উপাধিতে ভূষিত করা হয়েছে।
ঘোষণাপত্রের ২৪ নম্বর অনুচ্ছেদে উল্লেখ করা হয়, বাংলাদেশের জনগণ শহীদদের স্মরণে ও ত্যাগের প্রতি সম্মান জানিয়ে তাঁদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করছে। একই সঙ্গে, আন্দোলনে অংশগ্রহণকারী আহত যোদ্ধা, ছাত্রজনতা এবং শহীদ পরিবারের সদস্যদের জন্য প্রয়োজনীয় সব ধরনের আইনি সুরক্ষা ও সহায়তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

অনলাইন ডেস্ক