প্রকাশের সময়: বুধবার, ৬ আগস্ট, ২০২৫ । ৬:৪৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

যাদবপুরে ভাঙা রাস্তা মেরামতে জামায়াতে ইসলামীর মানবিক উদ্যোগ

অনলাইন ডেস্ক
যাদবপুরে ভাঙা রাস্তা মেরামতে জামায়াতে ইসলামীর মানবিক উদ্যোগ
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের যাদবপুর গ্রামে দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী একটি ভাঙা রাস্তার সংস্কার কাজ শেষ হয়েছে স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের উদ্যোগে।
গতকাল (মঙ্গলবার) সকালে যাদবপুর গ্রামের মাঝপাড়ায় মেরামতের কাজ শুরু ও শেষ করা হয়। এ কার্যক্রমের নেতৃত্ব দেন জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা মো. আবু বকর সিদ্দিক। স্থানীয়দের সহযোগিতায় সীমান্ত ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এতে অংশ নেন।
উপস্থিত ছিলেন ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আমির আব্দুল মজিদ, যুব বিভাগের সভাপতি গিয়াস উদ্দিন, রোকনে জামায়াত মোহাম্মদ ফজলুর রহমান, শাহাজান আলী, মোহাম্মদ হায়দার আলী ও মইন উদ্দিনসহ আরও অনেকে।
স্থানীয়রা জানান, যাদবপুর গ্রামে দীর্ঘদিন ধরে উন্নয়নের ছোঁয়া লাগেনি। বিশেষ করে মাঝপাড়ার রাস্তাটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে ছিল, কিন্তু কোনো জনপ্রতিনিধি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্যোগ নেননি।
এ অবস্থায় জামায়াতে ইসলামীর এ জনকল্যাণমূলক ভূমিকা এলাকাবাসীর মাঝে প্রশংসা কুড়িয়েছে। তারা সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

প্রিন্ট করুন