প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫ । ২:৫৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

স্বেচ্ছাসেবকদের ধাক্কায় কয়েকজন সাংবাদিক আহত

নাসিফ জামান আলমডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর সমাবেশে সংবাদ সংগ্রহ করার সময় স্বেচ্ছাসেবকদের ধাক্কায় কয়েকজন সাংবাদিক আহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করে আহত সাংবাদিকদের খোঁজ-খবর নিয়েছেন জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাড. রুহুল আমিন।

বুধবার (৬ আগস্ট) দুপুরে নিজ কার্যালয়ে আহত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাড. রুহুল আমিন।

এর আগে, মঙ্গলবার (৫ আগস্ট জেলা জামায়াতে ইসলামির সংবাদ সংগ্রহ করতে গিয়ে স্বেচ্ছাসেবকদের ধাক্কাধাক্কিতে স্থানীয় অনলাইন রেডিও চুয়াডাঙ্গার দুজনসহ স্থানীয় ৬ সাংবাদিক আহত হন। ঘটনার পর থেকেই আহত সাংবাদিকদের সার্বিক খোঁজ-খবর রাখছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাড. রুহুল আমিন।

প্রিন্ট করুন