মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামে একটি বসতবাড়ির পেছনে গাঁজা গাছ চাষের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে মুজিবনগর থানা-পুলিশ অভিযান চালিয়ে তিনটি গাঁজা গাছ উদ্ধার করে, যার ওজন প্রায় ১০ কেজি এবং বাজারমূল্য প্রায় এক লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
ঘটনার সাথে জড়িত সন্দেহে বাড়ির মালিক বুলবুল হোসেন (৩৫)–কে গ্রেপ্তার করা হয়েছে। মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানিয়েছেন, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বুলবুল হোসেনকে আদালতে পাঠানো হবে।

নাসিফ জামান আলমডাঙ্গা প্রতিনিধ