প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫ । ৫:৫৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

“উপদেষ্টারা সমঝোতায় গেছেন, কিন্তু তারা রাজনৈতিক দলের মুখপাত্রের মতো বক্তব্য দিচ্ছেন: হাদী”

সম্পাদকঃ ইঞ্জি. মোঃ রুবেল হক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফুল ওসমান বিন হাদি বলেছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা জনগণের আস্থা হারিয়েছেন এবং কেবল ড. মুহাম্মদ ইউনূসই এখনো বিশ্বাসযোগ্য ব্যক্তি হিসেবে গণ্য হন। বৃহস্পতিবার (৭ আগস্ট) জুলাই ঘোষণাপত্র বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

হাদি বলেন, “অধ্যাপক ইউনূসকে তার উপদেষ্টারা আর্মি ক্যু’র ভয় দেখাচ্ছেন, আর এনসিপিকে আন্দোলনের প্রতিনিধি বানানোর চেষ্টা করছেন। অথচ আপনাকে (ইউনূস) নেতৃত্ব নিতে হবে। একটি শক্তিশালী তত্ত্বাবধায়ক সরকার গঠন করুন, বর্তমান উপদেষ্টা দল পরিবর্তন করুন।”

তিনি আরও বলেন, “জেনারেল ওয়াকার বা অন্য কোনো সেনা কর্মকর্তা ক্যু করার সাহস রাখেন না। যদি তেমন কিছু ঘটে, জনগণ রাস্তায় নেমে ক্যান্টনমেন্টের ইট খুলে আনবে। আজকে জনগণ এই উপদেষ্টাদের নয়, বরং ড. ইউনূসকেই বিশ্বাস করতে চায়।”

হাদি অভিযোগ করে বলেন, “বর্তমান উপদেষ্টাদের অনেকেই ভবিষ্যতের প্রত্যাশায় রাজনৈতিক দলের সঙ্গে আপস করেছেন এবং এখন রাজনৈতিক ভাষায় কথা বলছেন।”

সংস্কারের দাবিতে তিনি বলেন, “যে দলই ক্ষমতায় আসুক না কেন, ৭২-এর সংবিধান বাতিল করতে হবে—এটা শর্ত হতে হবে। একটি প্রতিনিধিত্বশীল ও স্বাধীন পুলিশ কমিশন গঠন, বিচার বিভাগ ও জনপ্রশাসনের সংস্কার এবং নির্বাচন কমিশনের বর্তমান কাঠামো ভেঙে নতুন কাঠামো গড়তে হবে।”

প্রিন্ট করুন