প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫ । ৬:৪৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বক্স অফিসে সইয়ারার দাপট; ₹৫০০ কোটি আয় করে টপকে গেল ওয়ার ও ডাংকি-কে

বিনোদন ডেস্ক

মোহিত সুরির পরিচালনায় ও যশরাজ ফিল্মস-এর প্রযোজনায় নির্মিত রোমান্টিক মিউজিক্যাল সইয়ারা ১৮ দিনের মাথায় বিশ্বব্যাপী ₹৫০৭ কোটি রুপি আয় করেছে। আহান পান্ডে ও অনীত পাড্ডা অভিনীত এই ছবি ইতিমধ্যেই তরুণ দর্শকদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে।

এই অসাধারণ সাফল্যের কথা ইনস্টাগ্রামে ঘোষণা করে যশরাজ ফ্লিমস লিখেছে,

 “সাইয়ারা আপনাদের ভালোবাসায় সারা পৃথিবী জয় করেছে – কৃতজ্ঞ আমরা।”

 

প্রোডাকশন হাউজের সিইও অক্ষয় বিধানী বলেছেন:

“নতুন প্রজন্মের দর্শকেরা প্রমাণ করেছে, সিনেমা হল এখনও তাদের আবেগের জায়গা। এই ছবি যে পরিমাণ ভালোবাসা পেয়েছে, তা অবিশ্বাস্য। সইয়ারা আজকের সময়ের সবচেয়ে আলোচিত প্রেমের গল্পে রূপ নিয়েছে – ধন্যবাদ সকল দর্শককে।”

প্রিন্ট করুন