বাজিতপুর সীমান্ত, হরিরামপুর বিল
মেহেরপুর সদর উপজেলার বাজিতপুর সীমান্তসংলগ্ন হরিরামপুর বিলে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহতের নাম মিঠু ওরফে বাবু (৪০), বাড়ি পেয়াদাপাড়া গ্রামে।
প্রাথমিক তদন্তে জানা যায়, গতকাল সন্ধ্যায় মাদক সংগ্রহের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় যান মিঠু। সেখানে চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের একটি টহল দল তাকে ধাওয়া করলে তিনি প্রাণ বাঁচাতে হরিরামপুর বিলে লাফ দেন এবং ডুবে মারা যান বলে ধারণা করা হচ্ছে।
🔹 মরদেহ উদ্ধার: আজ সকাল সাড়ে ৯টায়
🔹 ময়নাতদন্ত: মেহেরপুর জেনারেল হাসপাতালে
🔹 পুলিশ ও বিজিবির বক্তব্য: প্রাথমিকভাবে মাদকের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন।
📣 স্থানীয়দের দাবি: সীমান্তে মাদক ও এর সাথে জড়িত মৃত্যুর ঘটনা ক্রমেই বাড়ছে, যা নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

সাদমান সাকিব মেহেরপুর প্রতিনিধি