বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর ৮ আগস্ট চুয়াডাঙ্গা সফরকে ঘিরে আলমডাঙ্গায় অনুষ্ঠিত হলো এক প্রস্তুতি সভা।
গতকাল বুধবার বিকেল ৫টায় আলমডাঙ্গা এটিম মাঠ সংলগ্ন একটি চাতালে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন আসিরুল ইসলাম সেলিম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল কাউনাইন টিলু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—বোরহান উদ্দিন, আনিসুর রহমান, নাসির উদ্দিন, রেজাউল করিম, ডা. আলাল উদ্দিন, চাঁদ আলী, মাসুদ পারভেজ, ওহাব মাস্টার, মইনুল ইসাম, কাইসুল কাওনাইন রুবেল, সালাম মেম্বার, জাহিদুল ইসলাম, রহিদুজ্জামান রহিতসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।
প্রধান অতিথি শহিদুল কাউনাইন টিলু বলেন,
“শামসুজ্জামান দুদুর আগমন চুয়াডাঙ্গা বিএনপিকে আরও সংগঠিত করবে। আমরা সবাই মিলে এই সফরকে সফল করতে প্রস্তুত।”
সভায় উপস্থিত নেতাকর্মীরা দলীয় ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে দুদুর সফরকে সফল করার প্রত্যয় ব্যক্ত করেন।

জাহিদুল ইসলাম জাহিদ আলমডাঙ্গা প্রতিনিধি