প্রকাশের সময়: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫ । ১:১১ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

অনলাইন ডেস্ক

শুক্রবার (৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিভিন্ন হলে নতুন কমিটি অনুমোদনের ঘোষণা দেওয়া হয়েছে। অনুমোদিত হলগুলো হলো—মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, কবি জসীমউদ্দীন হল, মাস্টারদা সূর্যসেন হল, বিজয় একাত্তর হল, শেখ মুজিবুর রহমান হল, হাজী মুহম্মদ মুহসীন হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, সলিমুল্লাহ মুসলিম হল, স্যার এ এফ রহমান হল, জগন্নাথ হল, ড. মুহম্মদ শহীদুল্লাহ হল, ফজলুল হক মুসলিম হল, অমর একুশে হল, রোকেয়া হল, শামসুন নাহার হল, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল এবং কবি সুফিয়া কামাল হল।

প্রিন্ট করুন