প্রকাশের সময়: রবিবার, ১০ আগস্ট, ২০২৫ । ৪:১৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফুটপাত দখলমুক্ত করা ও যানজট কমানোর দাবিতে রাস্তায় নামলেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক

ঢাকা কলেজ ও নিউমার্কেট এলাকায় অবৈধ ফুটপাত দখল ও যানজট নিরসনের দাবিতে মানববন্ধন করেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা।
রোববার (১০ আগস্ট) সকাল ১১টায় কলেজের মূল ফটকের সামনে ‘কনসাস স্টুডেন্ট এলায়েন্স’ ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ২০২৩-২৪ সেশনের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনদুর্ভোগ নিরসন ও সংস্কারের ব্যাপারে বড় আশা ছিল। কিন্তু ৫ আগস্টের পর থেকে প্রত্যাশিত পরিবর্তন দেখা যায়নি। তারা প্রশ্ন তোলেন— “যানজট কমানো ও ফুটপাত দখলমুক্ত রাখার কাজ কি প্রশাসন জনগণকে সঙ্গে নিয়ে করতে পারত না?”

মানববন্ধনে বক্তারা নিউমার্কেট ও ঢাকা কলেজ সংলগ্ন এলাকায় দ্রুততম সময়ে ফুটপাত দখলমুক্ত করে চলাচলের স্বাভাবিকতা ফিরিয়ে আনার দাবি জানান। তাদের মতে, গত বছরের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর ফুটপাত দখলমুক্ত হলেও কিছুদিনের মধ্যে রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় ফের অবৈধ দোকান বসানো শুরু হয়, যা পথচারী ও যানবাহন চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা তৈরি করছে।

এসময় বক্তারা জানান, এর আগেও শিক্ষার পরিবেশ রক্ষা ও পথচারীর সুবিধার্থে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ফুটপাত দখলমুক্ত করেছিলেন। কিন্তু সাম্প্রতিক সময়ে আবারও ফুটপাত ও সড়কে দোকান বসানোর চেষ্টা চালানো হচ্ছে, যা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

প্রিন্ট করুন