প্রকাশের সময়: রবিবার, ১০ আগস্ট, ২০২৫ । ৭:১১ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আলমডাঙ্গায় অস্ত্র ও মাদকসহ যুবক আটক

অনলাইন ডেস্ক

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার গড়গড়ি গ্রামের বাসিন্দা মোঃ গোলাম খানের ছেলে মোঃ হাসান খানকে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্যসহ আটক করেছে থানা পুলিশ।

ওসি মাসুদুর রহমান পিপিএম-এর নেতৃত্বে এসআই মোঃ আলমগীর কবীর, মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্পের সহকারী অফিসার ও ফোর্স বৃহস্পতিবার একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। গড়গড়ি সাকিনস্থ তৌফিক ফার্মেসীর সামনে থেকে হাসান খানকে আটক করা হয়।

তল্লাশির সময় তার কাছ থেকে একটি বড় কালো ছাতা উদ্ধার হয়, যার ভেতরে ছিল দুইটি ধারালো ছোরা (প্রতিটি ২৬.৫০ ইঞ্চি লম্বা), ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি স্মার্টফোন এবং মাদক বিক্রির নগদ ৫,১৩০ টাকা।

ওসি মাসুদুর রহমান পিপিএম জানান, “আলমডাঙ্গা থানা পুলিশ জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় বদ্ধপরিকর। মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।” তিনি আরও বলেন, “জনগণ সঠিক তথ্য দিলে অপরাধ দমনে আমরা আরও কার্যকরভাবে কাজ করতে পারব।”

গ্রেফতারকৃত হাসান খানের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

প্রিন্ট করুন