প্রকাশের সময়: সোমবার, ১১ আগস্ট, ২০২৫ । ৩:১২ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

গাঁজাসহ আটক চুয়াডাঙ্গার দুই মাদকসেবীর ১০ দিনের কারাদণ্ড

অনলাইন ডেস্ক

চুয়াডাঙ্গায় গাঁজাসহ দুই মাদকসেবীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রবিবার সকাল ১১টার দিকে পৃথক অভিযানে মোট ২০ গ্রাম গাঁজাসহ তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—চুয়াডাঙ্গা বুড়জুকগড়গড়ি সি অ্যান্ড বি পাড়ার সরিয়াজুল ইসলামের ছেলে আব্দুস সালাম বাবু (৪৬) এবং কেদারগঞ্জ সাদকে আলী মল্লিক পাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে মো. মকবুল হোসেন (৫০)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা কার্যালয় জানায়, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস. এম. আশিস মোমতাজের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় সি অ্যান্ড বি পাড়ায় সালাম বাবুর নিজ বাড়ি তল্লাশি করে ১০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। অন্যদিকে, মকবুল হোসেনের দেহ তল্লাশি করে আরও ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুজনকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

প্রিন্ট করুন