প্রকাশের সময়: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫ । ২:০৩ এএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ডাউকি ইউনিয়নে জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গা প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী ডাউকি ইউনিয়ন শাখার উদ্যোগে ছাত্র, ছাত্রী ও মহিলা বিভাগের দায়িত্বশীলদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার সহকারী সেক্রেটারি মাসুদ পারভেজ রাসেল। তিনি বলেন, “আল্লাহর রাসুলের আদর্শে পরিচালিত রাষ্ট্র ব্যবস্থা মানুষের প্রকৃত কল্যাণ নিশ্চিত করতে সক্ষম। ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে।”

বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি শেখ নুর মুহাম্মদ হুসাইন টিপু এবং আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির শফিউল আলম বকুল।

প্রোগ্রামে সভাপতিত্ব করেন ডাউকি ইউনিয়ন জামায়াতের আমির সজিবুর রহমান এবং পরিচালনা করেন ইউনিয়ন সেক্রেটারি আব্দুস সালাম। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি আলাউদ্দীন ও বাইতুলমাল সেক্রেটারি শরিফুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সভায় বক্তারা নির্বাচনকে কেন্দ্র করে সংগঠনের নীতি ও কর্মপরিকল্পনা তুলে ধরেন এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।

প্রিন্ট করুন