জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ তার ভ্যারিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি স্ট্যাটাস নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। ওই স্ট্যাটাসে তিনি লিখেছেন— “এক সময় ভাত খুঁজতো ক্যান্টিনে — এখন হাঁস খুঁজে ওয়েস্টিনে।”
সংক্ষিপ্ত এই বাক্যটি প্রকাশের পরই নেটিজেনদের মাঝে শুরু হয় নানামুখী প্রতিক্রিয়া। কেউ এটি জীবনযাত্রার পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন, কেউ আবার রাজনীতির প্রেক্ষাপটে রূপক অর্থ খুঁজছেন। স্ট্যাটাসের ভাষা সংক্ষিপ্ত হলেও, তাতে যেন উঠে এসেছে সামাজিক অবস্থান ও জীবনধারার নাটকীয় রূপান্তরের ছবি।
ফেসবুকে পোস্টটি শেয়ার ও মন্তব্যে ভরে উঠেছে। অনেকে মজার ছলে প্রতিক্রিয়া জানালেও, অনেকে এটিকে গভীর অর্থবহ ব্যঙ্গাত্মক মন্তব্য হিসেবে দেখছেন। যদিও এ বিষয়ে পার্থ এখনও বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি।

অনলাইন ডেস্ক