প্রকাশের সময়: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫ । ৯:৫৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপ শেষে রোনালদোর বিয়ে? কোথায় বসবে আসর

খেলা ডেস্ক

দীর্ঘ নয় বছরের সম্পর্ক শেষে অবশেষে জীবনসঙ্গিনী হওয়ার প্রস্তাব দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। প্রিয়তমা জর্জিনা রদ্রিগেজও সেই প্রস্তাবে সম্মতি জানিয়ে ইনস্টাগ্রামে শেয়ার করেছেন আংটি পরা এক ঝলমলে ছবি। মুহূর্তের মধ্যেই ভক্তদের মনে জেগেছে কৌতূহল—তাহলে কবে বিয়ের পিঁড়িতে বসছেন ফুটবল জগতের এই তারকা যুগল?

যদিও সঠিক দিনক্ষণ এখনও চূড়ান্ত নয়। তবে স্প্যানিশ টিভি প্রোগ্রাম দি কোরাজোনে-এর সাংবাদিক আলবার্তো গুজমান জানিয়েছেন, রোনালদো শুধু একটি আংটিই নয়, জর্জিনাকে দিয়েছেন দামী সব উপহারও—একটি পোরশে গাড়ি, দুটি বিলাসবহুল ঘড়ি (যার দাম ৫০ হাজার ইউরোর বেশি) এবং দুই খ্যাতনামা ডিজাইনারের পোশাক, যেগুলোর সম্মিলিত মূল্য ৩০ হাজার ইউরোর বেশি।

বিয়ের সময় নিয়ে গুজমান বলেন, ‘তারিখ নিয়ে আলোচনা চলছে, তবে এখনও কিছু স্থির হয়নি। ক্রিস্টিয়ানো বিষয়টা বেশ গোপন রাখছেন। নিশ্চিতভাবে বলা যায়, আগামী বছরের জুলাইয়ের আগে বিয়ে হচ্ছে না।’ তিনি আরও জানান, ‘খুব সম্ভবত ২০২৬ সালের ১৯ জুলাইয়ের পরেই হবে সেই বহুল প্রত্যাশিত বিয়ে। কারণ ওই সময়ের আগেই শেষ হবে বিশ্বকাপ, যেখানে শেষবারের মতো অংশ নিতে চান রোনালদো। বয়স তখন হবে ৪১, আর তিনি চান বিশ্বমঞ্চকে বিদায় জানাতে রাজকীয় আয়োজনের মাধ্যমে।’

ভেন্যু প্রসঙ্গেও ইঙ্গিত দিয়েছেন গুজমান। তার ধারণা, পর্তুগালের মাটিতেই আয়োজন হবে রোনালদো-জর্জিনার বিয়ের উৎসব, যা ফুটবলভক্তদের কাছে এক ঐতিহাসিক মুহূর্ত হয়ে উঠতে পারে।

প্রিন্ট করুন