লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান বাচ্চু। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত ভোটে তিনি মোরগ প্রতীকে ২৬৬ ভোট পেয়ে বিজয়ী হন। এতে মোট ৪৫৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সভাপতি পদে ছাতা প্রতীকে ২৫৫ ভোট পেয়ে মো. অলি উল্যা এবং সাংগঠনিক সম্পাদক পদে মাছ প্রতীকে ২৪১ ভোট পেয়ে জাহাঙ্গীর আলম সম্রাট নির্বাচিত হয়েছেন।
শুক্রবার দুপুরে উপজেলা বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক মজু ফলাফল নিশ্চিত করেন।
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান বাচ্চু লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ৪৫৩ জন ভোটারের মধ্যে মোরগ প্রতীকে ২৬৬ ভোট পেয়ে তিনি জয়ী হন। এর আগে তিনি একই ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ছিলেন।
সভাপতি পদে ছাতা প্রতীকে ২৫৫ ভোট পেয়ে মো. অলি উল্যা নির্বাচিত হন। সাংগঠনিক সম্পাদক পদে মাছ প্রতীকে ২৪১ ভোট পেয়ে জয়ী হয়েছেন জাহাঙ্গীর আলম সম্রাট।
প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, বিএলডিপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ইমাম হোসেনসহ অনেকে।
ক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আজিজুর রহমান বাচ্চু। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের পিতা।

অনলাইন ডেস্ক