চুয়াডাঙ্গা সদর হাসপাতাল এলাকায় গণসংযোগ করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাড. মাসুদ পারভেজ রাসেল। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় সদর হাসপাতালের প্রধান গেটের সামনে থেকে এ কর্মসূচি শুরু হয়।
গণসংযোগকালে অ্যাড. রাসেল বলেন, “চিকিৎসা মানুষের মৌলিক অধিকারগুলোর একটি। বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিষ্ঠালগ্ন থেকে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করছে। ভবিষ্যতে ক্ষমতায় গেলে দেশের চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।”
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রচার বিভাগের সেক্রেটারি হুমায়ুন কবীর, পৌর জামায়াতের আমীর অ্যাডভোকেট হাসিবুল ইসলাম, নায়েবে আমির মাহবুব আসিক শফি ও আনোয়ার হোসেন, পৌর সেক্রেটারি মোস্তফা কামাল, সহকারী সেক্রেটারি ইমরান হোসেন, পৌর কর্মপরিষদ সদস্য হাফেজ ইকবাল হোসেন, ইসলামী ছাত্রশিবির চুয়াডাঙ্গা পৌর সভাপতি রাব্বি হাসান, সরকারি কলেজ সভাপতি পারভেজ আলমসহ বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।

চুয়াডাঙ্গা প্রতিনিধি