প্রকাশের সময়: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫ । ৩:৩৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চুয়াডাঙ্গায় জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক সমিতির আলোচনা সভা ও নতুন কমিটি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক এসোসিয়েশনের উদ্যোগে আলোচনা সভা ও কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে শহরে অনুষ্ঠিত এ সভায় জেলার বিভিন্ন উপজেলার ক্রীড়া সংগঠকরা যোগ দেন।

আলোচনা শেষে বৃহস্পতিবার ৩৩ সদস্য বিশিষ্ট নতুন জেলা কমিটি অনুমোদন দেয় কেন্দ্র। নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মো. রাফিতুল্লাহ মহলদার এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. আব্দুস সালাম। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রউফুন নাহার রীনা, মির্জা ফরিদুল ইসলাম শিপলু ও সিরাজুল ইসলাম মনি। এছাড়া যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষসহ বিভিন্ন পদে নির্বাচিত হয়েছেন জেলার বিভিন্ন উপজেলার ক্রীড়া সংগঠকরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নবগঠিত কমিটির উপদেষ্টা মো. শরীফুজ্জামান শরীফ। বিশেষ অতিথি ছিলেন এসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন।

বক্তারা বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে সহায়ক ভূমিকা রাখে। তাই জেলা পর্যায়ে ক্রীড়ার প্রসার এবং খেলোয়াড় তৈরিতে সংগঠকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।

উল্লেখ্য, জেলা শাখার উপদেষ্টা নির্বাচিত হয়েছেন জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু ও সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।

প্রিন্ট করুন