প্রকাশের সময়: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫ । ১০:৪৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

“চুয়াডাঙ্গা জেলা গণঅধিকার পরিষদের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন, অর্ধশতাধিক নতুন সদস্য যুক্ত”

আলমডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা জেলা শাখার নতুন আঞ্চলিক অফিস উদ্বোধন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি জনাব নুরুল হক নুর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ আইন সম্পাদক ও চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাড. হাবিবুর রহমান, জেলা আহবায়ক হানিফ পালোয়ান, সদস্য সচিব ইবনুর রশীদ মাশুক, যুগ্ম আহবায়ক মজিবুল মেম্বার, যুগ্ম সদস্য সচিব রয়েল জোয়ার্দার, যুব অধিকার পরিষদ জেলার যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান হিরন এবং কালিদাস ইউনিয়ন চেয়ারম্যান আশাদুল হক মিকা।

ভিপি নুরুল হক নুর বলেন, গণঅধিকার পরিষদ দেশের বিভিন্ন জেলা-উপজেলায় সম্প্রসারিত হচ্ছে এবং আগামী জাতীয় নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে। অ্যাড. হাবিবুর রহমান বলেন, দল তাঁকে মনোনয়ন দিলে চুয়াডাঙ্গা ১ আসনে গণঅধিকার পরিষদের হয়ে লড়বেন। জেলা আহবায়ক হানিফ পালোয়ান নিশ্চিত করেন, সংগঠনের নেতাকর্মীরা চাঁদাবাজি বা অনৈতিক কাজে জড়িত নয়।

আলোচনা শেষে অফিস উদ্বোধন করা হয় এবং অর্ধশতাধিক নতুন সদস্য গণঅধিকার পরিষদে যোগ দেন।

প্রিন্ট করুন