জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে চুয়াডাঙ্গার আলোকদিয়া ইউনিয়নে ভাতিজা ও ভাগ্নের হামলায় তৈয়ব (৪০) ও তার পুত্র মিরাজ (২০) নিহত হয়েছেন। পুত্র মিরাজ ঘটনাস্থলে এবং পিতা তৈয়ব আলী রাজশাহী মেডিকেলে নেয়ার পথে মারা যান।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১১টার দিকে চুয়াডাঙ্গা জেলা সদরের আলোকদিয়া ইউনিয়ন ও ভালাইপুর এর মধ্যখানে একটি মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মিরাজ এবং তার বাবা তৈয়বের সঙ্গে তাদের আপন ভাতিজা একই এলাকার দুখু মিয়ার ছেলে বাবু (৪৩)এবং ভাগ্নে মৃত রহমান এর ছেলে রাজুর (৩২) প্রায় দেড় কাঠা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই বিরোধ মেটানোর জন্য স্থানীয়ভাবে একাধিকবার সালিশ হলেও কোনো সমাধান হয়নি।
মঙ্গলবার সকাল ১১টার দিকে মিরাজ এবং তার বাবা যখন আলোকদিয়া ও ভালাইপুরের মাঝামাঝি স্থান পোলের মাঠে পাট শুকাচ্ছিলেন। তখন বাবু এবং রাজু তাদের ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই মিরাজ নিহত হন এবং তার বাবা তৈয়ব মারাত্মকভাবে আহত হন।

চুয়াডাঙ্গা প্রতিনিধি