প্রকাশের সময়: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫ । ৭:২২ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চুয়াডাঙ্গা-১ আসনের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত ইসলামী আন্দোলন

চুয়াডাঙ্গা প্রতিনিধি
“পিআর পদ্ধতি ছাড়া বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হবেনা।”-সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা জহুরুল ইসলাম আজিজী।
আজ ৩০/৮/২০২৫ শনিবার বিকাল ৩টায় আলমডাঙ্গার লায়লা কনভেনশন সেন্টারে ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আলহাজ রুহুল আমীন সোহেল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনে হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব হাসানুজ্জামান সজিব।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘোষিত এমপি পদপ্রার্থী মাওলানা জহুরুল ইসলাম আজিজী।
তিনি বলেন,” প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার,গণ হত্যার দৃশ্যমান বিচার এবং সংখ্যানুপাতিক(পিআর) পদ্ধতি বাস্তবায়ন করে এদেশে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করতে হবে। এর আগে কোনো ভাবেই যেনতেন নির্বাচন দিলে জনগণ মেনে নেবেনা। কারণ প্রচলিত ধারায় নির্বাচন হলে কখনোই নির্বাচন সুষ্ঠু হবেনা। উপস্থিত নেতৃবৃন্দকে তিনি আহবান জানিয়ে বলেন,হাতপাখা প্রতীকের দাওয়াত নিয়ে মাঠে ময়দানে ছড়িয়ে পড়তে হবে। জনগণকে ইসলামী আদর্শে উজ্জীবীত করতে হবে। ভোটারদেরকে বোঝাতে হবে-ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা ছাড়া দেশের সার্বিক মুক্তি,দূর্নীতিমুক্ত উন্নয়ন,জনগণের জানমালের নিরাপত্তা প্রতিষ্ঠা হবেনা। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে বাংলাদেশকে একটি সুখী,সমৃদ্ধশালী,আধুনিক,ইসলামী কল্যান রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করবে। সকলের জন্য সাম্য,মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সেক্রেটারী তুষার ইমরান সরকার,জয়েন্ট সেক্রেটারী মোঃ আলিমুজ্জামান,নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক মুফতী সিরাজুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা আকরাম হুসাইন সাইরাফীসহ চুয়াডাঙ্গা-১ আসনের অন্তর্গত থানা,পৌর ও ইউনিয়ন শাখার দায়িত্বগণ।

প্রিন্ট করুন