প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫ । ২:৪৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ঝিনাইদহে নিজ বসতঘর থেকে ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

ঝিনাইদহ শহরে নিজ বসতঘর থেকে তোয়াজ উদ্দীন শেখ (৫৫) নামে এক ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে শহরের চাকলাপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত তোয়াজ উদ্দীন স্থানীয়ভাবে পরিচিত মুদি ব্যবসায়ী ছিলেন।

পুলিশ জানায়, কয়েকদিন ধরে ওই ব্যবসায়ীকে দেখা যাচ্ছিল না। প্রতিবেশীরা তার ঘর থেকে দুর্গন্ধ বের হতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, তিনি কয়েকদিন আগেই মারা গেছেন।

স্থানীয়রা জানান, তোয়াজ উদ্দীন একাই বসবাস করতেন। পরিবারে স্ত্রী-সন্তান থাকলেও তারা বাইরে থাকেন। মৃত্যুর সঠিক কারণ তারা জানাতে পারেননি। তবে হঠাৎ করে এভাবে মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ স্পষ্ট নয়। রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে এ ঘটনার খবরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, স্বাভাবিক মৃত্যু হতে পারে, আবার অন্য কোনো কারণও থাকতে পারে। পুলিশ সব দিক মাথায় রেখে তদন্ত করছে।

প্রিন্ট করুন