আজ ১৫ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি. সকাল ১০ টায় আলমডাঙ্গা সরকারি কলেজের আয়োজনে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাসের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে নতুন প্রজন্মের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রপক্ষের পক্ষ থেকে শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন সংগঠনটির প্রতিনিধি মোঃ সাদী হাসান। এসময় তিনি বলেন, “শিক্ষা সাম্য ও অধিকারভিত্তিক ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রপক্ষের পক্ষ থেকে নবাগত শিক্ষার্থীদের অধিকার আদায়ের লড়াইয়ে ছাত্রপক্ষ সবসময় সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে কাজ করে যাবে।”
এ-সময় তিনি শিক্ষার্থীদের রাজনৈতিক সচেতন হওয়ার আহ্বান জানিয়ে আরও বলেন, “ আপনারা রাজনীতি করুন বা না করুন রাজনৈতিকভাবে সচেতন হয়ে গড়ে উঠবেন এই প্রত্যাশা করি। এখানে ছাত্রদল, শিবির, বাগছাসসহ অন্যান্য ছাত্রসংগঠনও রয়েছে। আপনারা আপনাদের পছন্দের দলের সাথে কাজ করুন এবং নেতৃত্বের গুণাবলী অর্জন করুন। সকলে মিলে আমরা আলমডাঙ্গা সরকারি কলেজের শিক্ষার্থীদের কল্যাণে একসাথে কাজ করে যাব ইনশাআল্লাহ।”

আলমডাঙ্গা প্রতিনিধি