কুষ্টিয়ার মিরপুরে ছয়জন দুঃস্থ নারীর মাঝে বিনামূল্যে গাভী বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার বারুইপাড়া ইউনিয়নের রায়পাড়া মন্দির প্রাঙ্গণে আলো স্বেচ্ছাসেবী পল্লী উন্নয়ন সংস্থার উদ্যোগে এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আলো স্বেচ্ছাসেবী পল্লী উন্নয়ন সংস্থার সভাপতি অধ্যাপক আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, বারুইপাড়া ইউপি সদস্য মাসুম আলী বিশ্বাস, মিরপুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক আব্বাস উদ্দিন, বারুইপাড়া ইউনিয়ন জাতীয় পার্টির (কাজী জাফর) সভাপতি সাদেক আলী বিশ্বাস ও আলো সংস্থার প্রকল্প কর্মকর্তা ফারুক হোসেন।
অনুষ্ঠানে অতিথিরা ছয়জন দুঃস্থ নারীর মাঝে গাভী বিতরণ করেন।

কুষ্টিয়া প্রতিনিধি