১৮ জন বিএনপি নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামী-তে যোগাদান
শুক্রবার পবিত্র জুম্মার নামাজ শেষে কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার পশ্চিম আব্দালপুর ইউনিয়নের ১৮ জন বিএনপি নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। এ যোগদানের মধ্য দিয়ে তারা ইসলামী আন্দোলনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুষ্টিয়া-০৩ (সদর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আমির হামজা এ বিষয়টি তার ব্যক্তিগত ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, জনগণের দুঃখ-দুর্দশা লাঘব, ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকার নিয়ে ক্রমেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা জামায়াতে ইসলামীতে যোগদান করছেন। আজকের এই যোগদান ইসলামী আন্দোলনের অগ্রযাত্রায় নতুন গতি সঞ্চার করবে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি ছেড়ে আসা নেতাকর্মীরা মনে করেন বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ইসলামি আদর্শভিত্তিক সংগঠনই জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে সক্ষম। তারা বিশ্বাস করেন জামায়াতে ইসলামীর নেতৃত্বেই দেশে সুশাসন, ন্যায়বিচার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে।
যোগদান অনুষ্ঠানে মুফতি আমির হামজা নতুন নেতাকর্মীদের স্বাগত জানিয়ে বলেন, “আমরা গণমানুষের পাশে থাকতে চাই, ন্যায়ের সমাজ প্রতিষ্ঠা করতে চাই। আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন তা শুধু আপনাদের ব্যক্তিগত নয়, এটি এ অঞ্চলের জনগণের জন্যও আশার আলো হয়ে থাকবে।”
এসময় তিনি আরও বলেন, ইসলামী আন্দোলনকে বেগবান করতে এবং জাতিকে সংকট থেকে উত্তরণের পথে নিতে সৎ, সাহসী ও দেশপ্রেমিক মানুষদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। পশ্চিম আব্দালপুর ইউনিয়নের ১৮ জন নেতাকর্মীর এই যোগদান ভবিষ্যতে বড় পরিবর্তনের সূচনা করবে।
জামায়াতে ইসলামীতে যোগদানকারী নেতাকর্মীরা প্রতিশ্রুতি দেন, তারা তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করবেন এবং জনগণের কল্যাণে কাজ করবেন


















